1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বয়সে ছোট প্রেমিককে নিয়ে মালাইকার কড়া জবাব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বয়সে ছোট প্রেমিককে নিয়ে মালাইকার কড়া জবাব

প্রতিনিধি

ভারতের মডেল ও বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে অনেক ছোট থেকেই প্রেমের সম্পর্ক তার। কিন্তু মালাইকার থেকে অর্জুন বয়সে ছোট হওয়ায় অনেক কটাক্ষের উপর দিয়ে যেতে হয়েছে মালাইকাকে। কিন্তু এগুলোর কোনোকিছুই মাথায় নেননি এই তারকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, অর্জুনকে নিয়ে মালাইকার যত সমালোচনা হয়েছে, তার কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই। এতে মুখ বন্ধ হয়েছিল সমালোচকদের। মালাইকার মধ্যে থাকা আত্মবিশ্বাস দেখে অনেকে বাহবাও দিয়েছিলেন তাকে।

মালাইকা বরাবরের মতোই প্রেমিক অর্জুনকে বড় করেই দেখেন। বাল্যপ্রেমিক অর্জুনকে এই অভিনেত্রী যে মনেপ্রাণে ভালবাসেন, তাতে কোনো সন্দেহ নেই। মালাইকার কথায়, ‘অর্জুনের সঙ্গে প্রেমে জড়ানোর কারণে আমাকে আজেবাজে কথা শুনতে হয়েছে। সে বয়সে ছোট হলেও ছোট নয়। আমি যার সাথে ডেট করছি, সেই স্কুলের বাচ্চা নয়, সে ক্লাস বাঙ্ক করে আমার সঙ্গে প্রেম করতে আসেনি, নিজের ইচ্ছাতে এসেছে।’

এই মডেল আরও বলেন, ‘আমি যার সঙ্গে সম্পর্কে রয়েছি, সে একজন পুরুষ। প্রাপ্তবয়স্ক পুরুষ।’

২৫ বছর বয়সেই বলিউড অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা আরোরা। মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরুর দিকেই সালমান খানের ভাইয়ের গলায় মালা দেন তিনি। সুখেই কাটছিল তাদের সংসার। কিন্তু বিয়ের ১৯ বছরের মাথায় হঠাৎই ডিভোর্সের সিদ্ধান্ত নেন এই দম্পতি। এরপরই আলাদা হয়ে যায় এই দম্পতি।

আরবাজকে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। অন্যদিকে বিয়ের কয়েক বছরের মাথায় মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ।

আরবাজ-মালাইকার পুত্র আরহান তাদের দুজনেরই সম্পর্ক মেনে নিয়েছেন। তাদের পথ আলাদা হলেও, আরবাজ়-মালাইকা কিন্তু ছেলের দেখভাল করছেন দারুণভাবে। কো-প্যারেন্টিং করেন ছেলের। তার কারণে দেখাও করেন দুই তারকা। একে-অপরের ব্যক্তি জীবনকেও সম্মান করেন মালাইকা-আরবাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!