1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বয়ফ্রেন্ডের ক্যামেরায় জাহ্নবীর খোলামেলা ছবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বয়ফ্রেন্ডের ক্যামেরায় জাহ্নবীর খোলামেলা ছবি

প্রতিনিধি

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের কিছু খোলামেলা ছবি প্রকাশ করে উষ্ণতা ছড়িয়েছেন জাহ্নবী। সেসব ছবিতে প্রেমিককে কৃতজ্ঞতা জানান এই বলিউড অভিনেত্রী। বিষয়টি অন্তত পরিষ্কার, এখন জাহ্নবী যেখানেই যান না কেন, সঙ্গে বয়ফ্রেন্ডকে নিয়েই যান। এ সময় জাহ্নবীকে ক্যামেরাবন্দি করেছিলেন তার প্রেমিক; বয়ফ্রেন্ডের ক্যামেরার সামনে দিয়েছেন আদুরে পোজ। সরাসরি নাম না উল্লেখ করলেও যা পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই ছবিতে জাহ্নবী লিখেছেন, ‘এটাই আমার সেরা ছুটি। এই মধুর স্মৃতিটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়।’

ভারতীয় গণমাধ্যমের খবর, এই মুহূর্তে বয়ফ্রেন্ডকে নিয়ে সঙ্গে বিলেতে পাড়ি দিয়েছেন শ্রীদেবী কন্যা। সেখানেই খোলামেলা পোশাকে বয়ফ্রেন্ডের কাছে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

সম্প্রতি শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন জাহ্নবী। তিনি বলেন, ‘আমি আমার প্রেমিকের ফোনে নিয়মিত নজর রাখি। কার সঙ্গে কথা বলছে, কী করছে, সব দেখি। জানি এগুলো করা ঠিক না, তাও করি।’

তবে শিখর যদি তার ফোন দেখতে চায়, তাহলে এতে ঘোর আপত্তি থাকে শ্রীদেবী কন্যার।

শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি। এর আগে কফি উইথ করণে মুখ ফসকে জাহ্নবী বলেই ফেলেন, শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন এই অভিনেত্রী। যদিও একসময় শিখরের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল জাহ্নবীর। এর কয়েক বছর পরে আবার তাদের সেই সম্পর্ক জোড়া লাগে। শিখরকে ‘পারিবারিক বন্ধু’ বলেই পরিচয় দেন জাহ্নবী। জাহ্নবীর বাবা বনি কাপুরও শিখরকে খুব পছন্দ করেন।

বলিউডের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। গত ৩১ মে মুক্তি পায় চলচ্চিত্রটি। আর তা থেকেই নতুন করে আলোচনায় এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!