1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যার্তদের ৩০ লাখ টাকা দিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সবাই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বন্যার্তদের ৩০ লাখ টাকা দিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সবাই

প্রতিনিধি
সাম্প্রতিক আকস্মিক বন্যায় ঘরবাড়ি ছাড়া হয়ে মানবতার জীবনযাপন করছেন দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। তাদের সহায়তায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দিয়েছেন। যার পরিমাণ ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে এসব টাকার ছয়টি চেক সংশ্লিষ্ট উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এই টাকা দিয়েছেন।
এর আগে, গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আজ বিভাগ ও এর আওতাধীন দপ্তর, সংস্থাগুলো এসব চেক জমা দিয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!