1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যাদুর্গত অঞ্চলে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানোর আহ্বান - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বন্যাদুর্গত অঞ্চলে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানোর আহ্বান

প্রতিনিধি

তিনি বলেন, এই বন্যার দুর্গতি অনেকটা মানব সৃষ্ট। কেবল প্রকৃতির দোহাই দিয়ে বন্যাজনিত বিপর্যয়ের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। জরুরি ভিত্তিতে বন্যাদুর্গত অঞ্চলে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছাতে হবে।

শুক্রবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, উজানে নদীর উপর নির্মিত সকল স্লুইস গেট একসঙ্গে খুলে দেওয়া, উন্নয়নের নামে অপরিকল্পিত বাঁধ, অবকাঠামো নির্মাণ, খাল, জলাশয়, নদী ভরাটের কারণে বন্যাজনিত দুর্ভোগ ক্রমে বেড়ে চলেছে।

হাওরের বুক চিরে আত্মঘাতী সড়ক নির্মাণ পরিস্থিতির দ্রুত অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ করে সাইফুল হক বলেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, উত্তরবঙ্গে তিস্তা অববাহিকাসহ দেশের বড় অঞ্চলের মানুষ এখন বন্যাদুর্গত। এদের এক অংশের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। দুর্গত অঞ্চলের মানুষ চরম কষ্টে দিন পার করছে।

কোনো কোনো এলাকায় সুপেয় পানিরও অভাব দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, লাখ লাখ মানুষের কাছে এখনও পর্যন্ত খাদ্যসহ কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

বন্যা পরবর্তী পুনর্বাসনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, উজানে ভারতের অতিরিক্ত পানি ও অতিবৃষ্টির কারণে জুলাই-আগস্টে বন্যা আরও মারাত্মক রূপ নিতে পারে। তার জন্য এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!