1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্ধুর মরদেহের পাশে লাউড স্পিকার ছেড়ে নাচলেন আরেক বন্ধু (ভিডিও) - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বন্ধুর মরদেহের পাশে লাউড স্পিকার ছেড়ে নাচলেন আরেক বন্ধু (ভিডিও)

প্রতিনিধি

মারা গেছেন… তাকে বিদায় জানাতে জড়ো হয়েছেন আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধুবান্ধব। তবে মারা যাওয়া ব্যক্তির পাশে লাউড স্পিকার ছেড়ে নাচা শুরু করেন তার বন্ধু। তার দাবি, বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করতেই তিনি মরদেহের পাশে লাউড স্পিকার ছেড়ে নেচেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মান্দসৌরে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ৫১ বছর বয়সী আম্বালাল প্রজাপতি লাউড স্পিকারে গানের তালে তালে নাচছেন। তার ঠিক পাশেই রাখা হয়েছে তার বন্ধু ৭১ বছর বয়সী সোহানলাল জৈনর মরদেহ।

আম্বালাল প্রজাপতি যখন নাচছিলেন তখন তার হাতে একটি কাগজ দেখা যায়। এটি মৃত সোহানলালের চিঠি বলে জানান তার বন্ধু প্রজাপতি।

তিনি যখন বন্ধুর ইচ্ছা পূরণে নাচছিলেন তখন আশপাশের মানুষ চুপ করে তা দেখছিলেন।

আম্বালাল প্রজাপতি বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার শেষ যাত্রায় আমি নাচব। আমি নেচেছি। সে আমার বন্ধুর চেয়ে বেশি ছিল। সে আমার আমার ছায়ার মতো ছিল।”

সেখানে উপস্থিত থাকা পন্ডিত রাকেশ শর্মা পিটিআইকে বলেছেন, “এমন বন্ধন খুবই বিরল। সোহানলাল আম্বালালকে তার মৃত্যুর পর নাচতে বলেছিলেন। আম্বালাল তার ইচ্ছা পূরণ করেছেন। এ বন্ধুত্ব বেঁচে থাকুক।”

এদিকে সোহানলাল ওই চিঠিতে লিখেছেন, “আম্বালাল এবং শঙ্করলাল আমার মরদেহের সামনে একসঙ্গে নাচবে। যদি আমি জেনে না জেনে কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।”

আম্বালাল প্রজাপতি জানিয়েছেন, সোহানলাল দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। রাতলামে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হেরে গেছেন তিনি।

সূত্র: পিটিআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!