1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফের উত্তপ্ত ভারতের মণিপুর, বন্ধ ইন্টারনেট - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ফের উত্তপ্ত ভারতের মণিপুর, বন্ধ ইন্টারনেট

প্রতিনিধি

মেইত জাতিগোষ্ঠীর এক নেতাকে গ্রেপ্তারের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সেখানকার কেন্দ্রীয় উপত্যকার পাঁচটি বিভাগের সব জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (৭ জুন) রাতে রাজধানী ইম্ফালসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন মেইত জাতিগোষ্ঠীর মানুষ।

শনিবার সন্ধ্যায় ওই নেতাকে কোয়াকেইথেল এলাকা থেকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। এরপর তার তাৎক্ষণিক মুক্তির দাবিতে বিভিন্ন সড়ক আটকে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়।

কোয়াকেইথেল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে একাধিক মানুষ আহত হন।

রোববার সকালে ইম্ফাল পূর্ব ও পশ্চিম বিভাগ, কাকচিং, থোবাল এবং বিষ্ণপুরের মোবাইল ডাটা সার্ভিস ও ইন্টারনেট পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

এরআগে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর গত বছরের সেপ্টেম্বরে মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। প্রায় আট মাস পর আবারও একই সিদ্ধান্ত নিলো সেখানকার প্রশাসন।

২০২৩ সালের এপ্রিলে মণিপুর হাইকোর্ট মেইত জাতিকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার নির্দেশ দেয়। এতে করে সেখানকার কুকি ও অন্যান্য উপজাতি সম্প্রদায় বিক্ষোভ শুরু করে। তাদের আশঙ্কা তৈরি হয় মেইতদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার মাধ্যমে তাদের পাহাড়ি অঞ্চলগুলোতে জমি কেনার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া উপজাতিদের জন্য যেসব কোটা বরাদ্ধ আছে সেগুলোতেও মেইত জাতির মানুষ সুবিধা আদায় করে নেবে বলে আশঙ্কা করে তারা।

আদালতের ওই রায়ের পর মণিপুরে সংঘাত শুরু হওয়ার পর তা এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। এখনো সেখানে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!