1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফুলেফেঁপে উঠেছে নদী, ফের তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ফুলেফেঁপে উঠেছে নদী, ফের তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি

প্রতিনিধি

টানা ভারী বৃষ্টিতে ভারতে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা যমুনা নদীর পানি উত্তর প্রদেশের আগ্রায় বিপৎসীমা অতিক্রম করে অমর স্থাপত্য এবং বিশ্বের অন্যতম সুন্দর নিদর্শন তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে।

এছাড়া নদীর তীরবর্তী কয়েকটি ঘরবাড়িও পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, আগ্রায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে রোববার তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্রমবর্ধমান পানি নদীর তীরবর্তী কয়েকটি ঘরবাড়িও প্লাবিত করেছে।সাম্প্রতিক সময়ে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের নিম্ন হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বেড়েছে।

স্থানীয় ইতিহাসবিদ রাজ কিশোর রাজে নিশ্চিত করেছেন, যমুনার পানির স্তর ২০২৩ সালের মতোই উঁচু হয়েছে এবং আগের মতোই তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছেছে। তবে তিনি জানান, স্মৃতিস্তম্ভটির নির্মাণ এমনভাবে করা যে, এ ধরনের পানির চাপ এটি সহ্য করতে সক্ষম এবং কোনো ক্ষতি হয়নি।

মুঘল আমলের অমর এই স্থাপত্য যমুনার তীরে দাঁড়িয়ে আছে। এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামলাতে জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এর আগে ২০২৩ সালে প্রায় ৪৫ বছর পর যমুনা নদীর পানি তাজমহল কমপ্লেক্সের বাইরের দেয়ালের কাছে পৌঁছে গিয়েছিল। সেসময় তাজমহলের পেছনের অংশের বাগান প্লাবিত হয়ে যায়। তারও আগে ১৯৭৮ সালের বন্যায়ও এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!