1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফুটবলারদের জন্য মঞ্চ মাতাবে ‘গ্রিন ডে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফুটবলারদের জন্য মঞ্চ মাতাবে ‘গ্রিন ডে’

প্রতিনিধি

ফুটবলারদের জন্য মঞ্চ মাতাবে ‘গ্রিন ডে’
প্রথমবারের মতো আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় আয়োজন সুপার বোলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘গ্রিন ডে’। আগামী ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজন; যেখানে সেরা খেলোয়াড়দের দেওয়া হবে সংবর্ধনা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপলের খবরে জানানো হয়েছে, সুপার বোলের ৬০তম আসরে পারফর্ম করতে যাচ্ছে ‘গ্রিন ডে’। আয়োজক সংস্থা এনএফএল জানিয়েছে, গ্রিন ডে তাদের আইকনিক রক গানগুলোর মাধ্যমে সুপার বোলের প্রজন্মের পর প্রজন্ম ধরে আসা ‘এমভিপি’ অর্থাৎ, সেরা খেলোয়াড়দের মাঠে স্বাগত জানাবে।

এ প্রসঙ্গে ব্যান্ডের ফ্রন্টম্যান বিলি জো আর্মস্ট্রং এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের ঘরের মাঠে সুপার বোল ৬০-এর উদ্বোধনে অংশ নিতে যাচ্ছি, এ জন্য আমরা গর্বিত। যারা এই খেলাটিকে সমৃদ্ধ করেছেন, সেসব সম্মানিত খেলোয়াড়দের স্বাগত জানাতে পারা আমাদের জন্য সম্মানের।

‘গ্রিন ডে’ ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কানাডিয়ান পপ তারকা চার্লি পুথ; এছাড়া ব্র্যান্ডি কার্লাইল এবং কোকো জোনসও বিশেষ পারফর্ম্যান্সে অংশ নেবেন। শহরটির স্থানীয় ব্যান্ড হিসেবে এই ঐতিহাসিক আয়োজনে গ্রিন ডে’র অংশগ্রহণকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন আয়োজকরা।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ‘গ্রিন ডে’ তাদের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘সেভিয়ার্স’ প্রকাশ করেছে । জনপ্রিয় এই রক ব্যান্ডটি ‘বোলেভার্ড অব ব্রোকেন ড্রিমস’, ‘টুয়েন্টি ওয়ান গানস’, ‘আমেরিকান ইডিয়ট’ ও ‘ওয়েক মি আপ হোয়েন সেপ্টেম্বর এন্ডস’-এর মতো জনপ্রিয় গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। নব্বইয়ের দশক থেকে ব্যান্ডটি তাদের রাজনৈতিক বক্তব্য ও শক্তিশালী রক সাউন্ড দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আলাদা পরিচিতি গড়ে তুলেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!