1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল : ময়ূরী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল : ময়ূরী

প্রতিনিধি

ম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকিনি লুকের একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার। কোনো একটি বিচের ধারেই ছবিটি তুলেছেন এই অভিনেত্রী। যদিও সেই স্থানের বিষয়টি উল্লেখ করেননি তিনি।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বিটিং দ্যা হিট’। বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন অবতারে হাজির হয়েছেন ফারিয়া।

এদিকে ফারিয়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। চিত্রনায়িকা পলি নুসরাত ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। যেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।  ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’

ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয় চিত্রনায়িকা ময়ূরী ও পলিকে। পর্দায় তাদের বেশকিছু সিনেমা নিয়ে দর্শকমহলে ব্যাপক আপত্তি রয়েছে। যদিও নিজেদেরকে ‘অশ্লীল’ যুগের নায়িকার তকমায় আপত্তি রয়েছে এই অভিনেত্রীদের।

ভক্তরা মনে করছেন, সেই আপত্তি থেকেই কিনা এবার নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে ‘খোঁচা’ দিতে দেখা গেল তাদেরকে।

এদিকে সমালোচকদের সমালোচনা বা আপত্তিতে কান দেননা নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ভ্যাকেশন মুডে। কয়েকদিন আগেই ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন ফারিয়া। এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি।

প্রসঙ্গত, ময়ূরীর আসল নাম মুনমুন আক্তার লিজা। ১৯৯৮ সালে নবম শ্রেণিতে পড়াকালীন তিনি সিনেমায় আসেন। ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালের পর তাকে আর সিনেমায় দেখা যায়নি। বর্তমানে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত আছেন তিনি।

অন্যদিকে নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!