1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফাইনাল ভেস্তে গেলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কে? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ফাইনাল ভেস্তে গেলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কে?

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর এক ম্যাচ বাকি। আগামীকাল (রোববার) আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কয়েক সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে কোন দল ট্রফি হাতে নিচ্ছে, সেটা দেখতে অধীর অপেক্ষায় ভক্তরা। কিন্তু ফাইনালে যদি বৃষ্টি বাগড়া দেয়? সেক্ষেত্রে কোন নিয়ম মেনে চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করা হবে!

ফাইনালে ভারতের সামনে মাইলফলকের ছড়াছড়ি। এজন্য জিততে হবে। তাহলে প্রথম দল হিসেবে তিনটি বিশ্বকাপ ট্রফি জিতবে। প্রথম স্বাগতিক দেশ হিসেবেও শিরোপা হাতে নেবে তারা। এছাড়া টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের সামনেও ইতিহাস গড়ার হাতছানি। দ্বিতীয়বার ফাইনালে উঠেছে তারা। এবার প্রথম শিরোপা হাতে নে ওয়ার অপেক্ষা ঘুচানোর পালা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের দিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও আবহাওয়া নিয়ে পূর্বানুমান করা কঠিন। তেমন কিছু হলে হাইপ্রোফাইল ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা থাকবে।ওয়াশআউট এড়াতে ফাইনালে অতিরিক্ত ১২০ মিনিট সময় যুক্ত হবে, যেন দুই দলই অন্তত ১০ ওভার করে ইনিংস খেলতে পারে। নকআউট ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ফলাফল ঘোষণা করতে এটাই ম্যাচের ন্যূনতম দৈর্ঘ্য। ম্যাচটি যদি রোববার শেষ না করা যায়, আইসিসি পরের দিন সোমবার রিজার্ভ ডে রেখেছে। আগের দিন যেখানে খেলা শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে রিজার্ভ ডেতে।

ফাইনাল যদি টাই হয়, তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণে সুপার ওভার হবে। তবে বিরল ঘটনার দৃষ্টান্ত হিসেবে যদি রিজার্ভ ডেতেও খেলা শেষ না হয়! আইসিসি নিয়ম বলছে, সেক্ষেত্রে ট্রফি দুই দলের মধ্যে ভাগাভাগি হবে। মানে নিউজিল্যান্ড ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আইসিসি ফাইনালে এর আগে একবার যৌথ চ্যাম্পিয়নদের দেখা গিয়েছিল। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে নির্ধারিত ফাইনাল ও রিজার্ভ ডে ভেস্তে গেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিজয়ী হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!