1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফাঁকা বাড়িতে লাখ টাকা বিদ্যুৎ বিল, রেগে আগুন কঙ্গনা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ফাঁকা বাড়িতে লাখ টাকা বিদ্যুৎ বিল, রেগে আগুন কঙ্গনা

বিনোদন ডেস্ক :

স্বঘোষিত বলিউড ‘ক্যুইন’ কঙ্গনা। মুম্বাইয়ে এসে হিমাচলীকন্যা একার দাপটে নিজের সিংহাসন তৈরি করেছেন। বহুবার জুটেছে ঘর ভাঙানি তকমা। সঙ্গী হয়েছে বহু বিতর্ক। তবু দমে থাকেননি।

বলিউডের প্রতিষ্ঠিত ‘স্টার সাম্রাজ্য’কে বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার রাজনীতিতে নতুন ইনিংস শুরু করে কঙ্গনা রানাউত বুঝিয়ে দিয়েছেন, পর্দার বাইরেও তিনি ‘মণিকর্নিকা’।

মাণ্ডির সাংসদ পদপ্রাপ্তি হতেই ঝেড়ে ফেলেন বলিউড ক্যুইনের পোশাক। হাবভাবে বারবার বুঝিয়ে দিয়েছেন, অন্যায় হলে চুপ থাকা কিংবা দমে যাওয়ার পাত্রী তিনি নন।

এবার বাড়ির ১ লাখ টাকা বিদ্যুৎ বিল নিয়ে হিমাচলের কংগ্রেস সরকারের বিরুদ্ধে রেগে আগুন হলেন এই সাংসদ-অভিনেত্রী।
চব্বিশের লোকসভা ভোটে জিতে মাণ্ডির সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা। তারপর থেকেই বলিউডের লাইমলাইট থেকে শত হস্ত দূরে সংসদীয় এলাকায় সময় কাটান অভিনেত্রী।

সম্প্রতি মানালিতে এক নতুন রেস্তরাঁও খুলেছেন। বরাবরই নিজের কর্মকাণ্ড কিংবা বেফাঁস মন্তব্যের জেরে চর্চার শিরোনামে বিরাজ করেন কঙ্গনা রানাউত। এবার হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারকে তোপ দাগলেন অস্বাভাবিক বিদ্যুতের বিল নিয়ে।
জানা গেছে, সাংসদ এই নায়িকা বাড়িতে না থাকা সত্ত্বেও ১ লাখ টাকা বিদ্যুতের বিল এসেছে। আর তাতেই চটে লাল কঙ্গনা।

সম্প্রতি মাণ্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে তোপ দাগতে ছাড়লেন না তিনি। ‘নেকড়ে’ বলেও কটাক্ষ করলেন সরকারকে।
কঙ্গনার মন্তব্য, “এই মাসে আমার মানালির বাড়িতে ১ লাখ টাকা ইলেকট্রিক বিল এসেছে। যেখানে আমি থাকিও না। কতটা দুর্দশা দেখুন। আমি এগুলো পড়ি আর লজ্জা পাই এটা ভেবে যে কী চলছে হিমাচলে। কিন্তু আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যে ভাইবোনেরা মাঠে খেটে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের থেকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!