1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলের পাশে বিসিবি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলের পাশে বিসিবি

প্রতিনিধি

ছেলে তাহসিন তাজওয়ারের সঙ্গে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের এই ছবি এখন কেবলই স্মৃতি।
বাংলাদেশের দাবার দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত বছর জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। আকস্মিক মৃত্যুতে জিয়ার একমাত্র পুত্র তাহসিন তাজওয়ার জিয়া ও স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য গভীর সংকটে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাহসিন তাজওয়ার জিয়ার পাশে দাঁড়িয়েছে।

জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার ফিদে মাস্টার। বাবার মতো তিনিও গ্র্যান্ডমাস্টার হতে চান। গ্র্যান্ডমাস্টার হতে হলে বিদেশে অনেক টুর্নামেন্ট খেলে নর্ম ও রেটিং বাড়াতে হয়। এজন্য প্রয়োজন অর্থের। জিয়ার ছেলে তাহসিনের আসন্ন তিনটি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ লাখ ৮০ টাকা প্রদান করবে। এর মাধ্যমে হাঙেরীতে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট, শ্রীলঙ্কায় জোনাল দাবা ও মন্টেনেগ্রোতে বিশ্ব জুনিয়র দাবায় খেলবেন।

বিসিবি প্রেরিত মিডিয়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন,‘তাহসিন অত্যন্ত মেধাবী দাবাড়ু। সে তার কিংবদন্তী দাবার পথ অনুসরণ করছে। বিসিবি অত্যন্ত গর্বিত তাহসিনের পাশে থাকতে পেরে। এর মাধ্যমে আমরা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি দাবা ও সামগ্রিক ক্রীড়া উন্নয়নের সঙ্গে রয়েছি।’

জিয়ার স্ত্রী বিসিবির এই সহায়তা পেয়ে খানিকটা স্বস্তি নিয়ে বলেন,‘জিয়ার স্বপ্ন ছিল তাহসিনকে সুপার গ্র্যান্ডমাস্টার করবে। এখন জিয়া নেই আমি চেষ্টা করছি জিয়ার স্বপ্নপূরণ করতে। বিসিবি এই সহায়তা করায় বেশ কৃতজ্ঞ। আশা করি এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে তাহসিন অন্তত আন্তর্জাতিক মাস্টার হওয়ার ধাপ অর্জন করতে পারবে।’

বাংলাদেশ দাবা ফেডারেশন সম্ভাবনাময় দাবাড়ু ফাহাদ, নীড়, সাকলাইন,নোশিন আঞ্জুম ও তাহসিনের এক বছরের সম্ভাব্য টুর্নামেন্টে অংশগ্রহণ ও প্রশিক্ষণ ব্যয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ১ কোটি টাকার সহায়তা চেয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন বিসিবির এই ১৫ লাখ টাকা ৮০ হাজার টাকা শুধু প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ারের জন্যই। দুই ফেডারেশনের মধ্যকার আন্তঃসহায়তার বিষয়টি দুই ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক পর্যায়ে একটি বৈঠক হতে পারে সামনে।

গত বছর জুলাইয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান প্রয়াত হওয়ার পর ক্রীড়াঙ্গন থেকে তেমন সহায়তা মেলেনি। কয়েক মাস আগে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ৫ লাখ টাকা দিয়েছেন। এবার তাহসিনের পাশে এসে দাড়িয়েছে বিসিবি। আরও সহায়তার অনুরোধ জানিয়ে জিয়ার স্ত্রী তাসিমন সুলতানা লাবণ্য বলেন,’ বিসিবির এই অর্থ তাহসিনের খেলার পেছনেই সম্পূর্ণ ব্যয় হবে। জিয়া ছিল আয়ের একমাত্র উৎস। জিয়া নেই আমাদের দৈনন্দিন পথচলা ও ভবিষ্যত খুব অনিশ্চয়তা। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে একটা বড় অঙ্কের সহায়তা আমাদের পরিবারের জন্য খুব প্রয়োজন। ‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!