1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে : ইসি সচিব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে : ইসি সচিব

প্রতিনিধি

পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, পোস্টাল ব্যালটের কারণে এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি ভোটকেন্দ্র করা হয়েছে। যা অতীতে ছিল না। ব্যালট পেপারের কাঠামোগত কারণে দ্বিতীয়বার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপার থাকে। এক্ষেত্রে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের ফলাফল আসার থেকে একটু বেশি সময় লাগবে। যদিও আমরা এটি সামাল দেওয়ার চেষ্টা করছি। তবে কোনো অবস্থাতেই দীর্ঘায়িত হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট গণনাসহ প্রত্যেকটা ক্ষেত্র থেকে ধাপে ধাপে আমরা প্রকাশ করবো। এরইমধ্যে সবকিছু প্রস্তুত করেছি আমরা। সঠিক তথ্যটুকুই পৌঁছাতে চাই যে, নির্বাচনে কে জয়ী হবেন বা পরাজিত হলেন, কে কত ভোট পেলেন তা আমরা জানিয়ে দেবো। সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের নির্বাচন সম্পাদন করবো ইনশাল্লাহ।

তিনি বলেন, আর ৪৩ ঘণ্টা পরই আমাদের ভোট। ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দেবো। একটা হচ্ছে আগামী পাঁচ বছরের জন্যে সরকার নির্ধারণ, আরেকটা আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা আরেকটার সম্পূরক। এই দুটো ভোটকে একসঙ্গে পরিচালনা করা প্রচণ্ড রকমের চ্যালেঞ্জ। তবে আমরা করতে পেরেছি। প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হওয়া একটি আসন ছাড়া ২৯৯ আসনে এরইমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনী সব উপকরণ চলে গেছে। অর্থাৎ ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

ইসি সচিব আরও বলেন, আমরা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে একটি যুগান্তকারী সন্ধিক্ষণে আসবো। আমাদের শুভ সূচনা হবে। আর ওই সময়টুকুর জন্যই আমরা এখন অপেক্ষমাণ। তবে এ জায়গায় আসাটা খুব সহজ ছিল না। একটু একটু করে ধাপে ধাপে আসতে পেরেছি। অতএব উৎসবমুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।সাংবাদিকদের উদ্দেশ্যে আখতার আহমেদ বলেন, আমরা তথ্য সর্বাহ করে তথ্য দেবো। তথ্যের ব্যাখ্যাটাও থাকবে। কিন্তু অপতথ্য ও অপপ্রচার থেকে আমরা বিরত থাকবো। সত্য যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলবো। বিদেশি সংবাদকর্মীরা আসছেন। তারাও দায়িত্ব পালন করবেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!