1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেলের ‘মৃত্যুর খবর না জানা’ শতবর্ষী মা মারা গেছেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পেলের ‘মৃত্যুর খবর না জানা’ শতবর্ষী মা মারা গেছেন

প্রতিনিধি

ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে বছর দেড়েক আগে পরপারে পাড়ি জমিয়েছেন এডসন অ্যারান্তেস দো নসিমন্তে; ফুটবলের রাজা পেলে নামেই বিশ্বজোড়া খ্যাতি যার। এবার ছেলের পথে পাড়ি জমালেন মা। ১০১ বছর বয়সে মারা গেছেন ব্রাজিল কিংবদন্তির মা। গণমাধ্যমের খবর, শেষ কয়েক বছর শয্যাশায়ী অবস্থায় ছিলেন তিনি। হাঁটাচলা করতে পারতেন না।

২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। পরপারে পাড়ি জমানোর ঠিক মাস খানেক আগেই নিজের মা সেলেস্তে আরন্তেসকে শততম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছিলেন আবেগঘন বার্তা।

জানা গেছে, পেলের মা সেলেস্তে শেষ ৫ বছর ধরে শয্যাশায়ী। এমনকী পেলের মৃত্যুর খবরে সারা বিশ্ব যখন শোকস্তব্ধ, সে সময়ও তার মাকে কিছুই জানানো হয়নি। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন পেলের ৭৮ বছর বয়সী বোন মারিয়া লুসিয়া দো নাসিমেন্তো।

তিনি বলছিলেন, ‘আমরা কথা বলেছিলাম কিন্তু তিনি মৃত্যুর ব্যাপারে কিছু জানেন না। তার একটি নিজস্ব জগত আছে, সেখানে তিনি ভালোই আছেন। মাঝেমধ্যে আমি তাকে বলেছি, সেলেস্তিকা দিকোকে (পেলে) দেখতে এমন লাগে এখন। কিন্তু মৃত্যুর ব্যাপারে অবগত নন তিনি।’ অবশ্য পরে জানানো হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!