1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুড়ে যাওয়া, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পরিদর্শনে জামায়াত নেতারা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

পুড়ে যাওয়া, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পরিদর্শনে জামায়াত নেতারা

প্রতিনিধি

আগুনে পুড়ে যাওয়া রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ড পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াত নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, এদিন সকাল ৮টায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে সিদ্দিকের ওয়ারিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে আরও ১২টি দোকান ঘর পুড়ে যায়। এছাড়া দোকানগুলোর সামনে পার্কিং করে রাখা ৫-৬টি গাড়িও পুড়ে গেছে।

তাৎক্ষণিক খবর পেয়ে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জামায়াতের নেতা-কর্মীরা ছুটে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, কর্মপরিষদ সদস্য আব্দুল হক, আলী আকবর হোসেন, ট্রাক স্ট্যান্ড শ্রমিক-মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ সময় জামায়াত নেতা আতাউর ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, তাদেরকে সান্ত্বনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আগুনের কারণ তদন্তসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!