1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‎পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

‎পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি

‎পিরোজপুরের ভান্ডারিয়ায় বিউটি বেগম নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

‎দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলম বরগুনার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে। ‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‎দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলমের সঙ্গে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে স্বামী ফিরোজ আলম তার স্ত্রী ও ৬ সন্তানের জননী বিউটি বেগমকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। হত্যার দায় থেকে নিজেকে বাঁচাতে জমিজমা নিয়ে বিরোধ থাকা তার প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করে ফিরোজ। কিন্তু হত্যার ঘটনায় নিহত বিউটির ভাই মো. ইউনুস মল্লিক বাদী হয়ে ফিরোজের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পুলিশ তদন্ত করে ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণে সে দোষী সাব্যস্ত হলে আদালত আজ এ রায় দেন।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় প্রমাণিত হওয়ায় আদালত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৮ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!