1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ডের ইঙ্গিত, সাড়ে ৩ ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ডের ইঙ্গিত, সাড়ে ৩ ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা

প্রতিনিধি

দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়।

দানবাক্স খোলার পর সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ। রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ১২টা) প্রায় সাড়ে তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। গণনার কাজে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ মোট ৫৯০ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন।

রূপালী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের দানবাক্স থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে, যা অতীতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে এবার দানের পরিমাণে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে পুরো অর্থ গণনা শেষ হওয়ার পরই চূড়ান্ত হিসাব জানা যাবে।

এর আগে সর্বশেষ গত ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে মোট দানের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন মূল্যবান সামগ্রীও পাওয়া গিয়েছিল।

দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান পাগলা মসজিদে দেশ-বিদেশের অসংখ্য মানুষ মানত ও দান করে থাকেন। সেই ধারাবাহিকতায় প্রতি ছয় মাস পরপর দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার ঘটনা নিয়মিতই আলোচনায় আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!