1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

প্রতিনিধি

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল খারেজি’ এবং ‘ফিতনা আল হিন্দুস্তানের’ সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী। বেলুচিস্তান প্রদেশে এ অভিযান চালানো হয়।

দেশটির আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৩০ জানুয়ারি) জানিয়েছে, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে আলাদা দুটি অভিযান চালানো হয়। ওই সময় সবমিলিয়ে ৪১ সন্ত্রাসী নিহত হন।

আইএসপিআরের মুখপাত্র বলেছেন, হার্নাই জেলায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান হয়। ওই সময় নিরাপত্তাবাহিনী সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত হয়।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অস্ত্রগুলো সেখানেই ধ্বংস করা হয়েছে।

একইদিন পাঞ্জগুর জেলায় আলাদা অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান সংশ্লিষ্ট ১১ সন্ত্রাসী নিহত হয়। সেখানেও বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।আইএসপিআর বলেছে, পাঞ্জগুরে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে। তারা এর আগে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে সংস্থাটি। সেখানেও উদ্ধার করা অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!