1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত, আহত ৮ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত, আহত ৮

প্রতিনিধি

ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের তায়াসির শহরে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন ইসরায়েলি আরও ৮ সেনা। মঙ্গলবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় গুলিতে ইসরায়েলি সৈন্য হতাহতের এই ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দখলকৃত পশ্চিম তীরে সৈন্যদের ওপর গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এতে ইসরায়েলি দুই সেনা নিহত ও আটজন আহত হয়েছেন। তায়াসিরের একটি তল্লাশি চৌকির কাছে অতর্কিত গুলি চালানো বন্দুকধারীকেও ইসরায়েলি সৈন্যরা হত্যা করেছেন।

গুলিতে আহত দুই সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন হালকা জখম হয়েছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।

পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসিরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। উপত্যকার জেনিন, তুলকরাম ও অন্যান্য স্থানে ইসরায়েলি অভিযান ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তায়াসিরে গুলিতে সৈন্য হতাহত হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, তায়াসিরে ইসরায়েলি সৈন্যদের ওপর গুলি চালানো হামলাকারীর কাছে এম-১৬ স্বয়ংক্রিয় রাইফেল ছিল। সেখানকার একটি বাঙ্কার থেকে বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান হামলাকারী। অন্য সৈন্যদের লক্ষ্য করেও গুলি ছোড়েন তিনি।

পরে ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। কয়েক মিনিট ধরে এই গোলাগুলি চলে। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরজুড়ে সহিংস ঘটনা ঘটছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে বেসামরিক নাগরিক-সহ অন্তত কয়েকশ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় কয়েক ডজন ইসরায়েলিও নিহত হয়েছেন।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!