1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পশ্চিমবঙ্গে মুড়িগঙ্গা নদীতে পুরোপুরি ডুবে যাচ্ছে বাংলাদেশি বার্জ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গে মুড়িগঙ্গা নদীতে পুরোপুরি ডুবে যাচ্ছে বাংলাদেশি বার্জ

নিজস্ব প্রতিবেদক

২ হাজার ৫০০ টন ফ্লাই অ্যাশবাহী বাংলাদেশি কার্গো বার্জটি ভারতের পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে। সংবাদমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়া শনিবার (১৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, বার্জে থাকা ফ্লাই অ্যাশ উত্তর২৪ পরগণার ঘোড়ামারা দ্বীপের প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ‘সি ওয়ার্ল্ড’ নামের বার্জটি গত বৃহস্পতিবার নদীর পাড়ে ধাক্কা খায়। এরপর এটিতে ফাটল দেখা দেয়। ওই ফাটলটি আরও প্রশস্ত হচ্ছে। এতে করে এটি পুরোপুরি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

বার্জটি উত্তর২৪ পরগণার বাজ বাজ থেকে চট্টগ্রামের একটি বন্দরে আসছিল। পানি বাড়ার কারণে এটি অল্প সময়ের মধ্যে ডুবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, “ফ্ল্যাই অ্যাশ ইতিমধ্যে নদীর পানিতে মেশা শুরু করেছে। যা তীব্র দুষণ সৃষ্টি করছে। জেলেরা আশঙ্কা করছেন এসব ফ্লাই অ্যাশ পানিতে মিশে অসংখ্য মাছ মেরে ফেলবে। যা তাদের জীবনযাত্রাকে আরও ঝুঁকিতে ফেলবে।”

ঝুঁকির কথা মাথায় রেখে বিভাগীয় প্রশাসন কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। এছাড়া ভারতীয় বার্জ অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।
সুন্দরবনের সাগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা কাছ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। যেখানে বার্জটি ডুবে যাচ্ছে, সেই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের যেন আর কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা এখন তারা চালাচ্ছে।

বার্জটিতে থাকা ১২ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে একটি সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!