1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পলিথিন মুক্ত উপজেলা গড়ার ঘোষণা দিলেন ইউএনও - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পলিথিন মুক্ত উপজেলা গড়ার ঘোষণা দিলেন ইউএনও

প্রতিনিধি

সারাদেশে নিষিদ্ধ হয়েছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ। মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দেশজুড়ে হাটবাজার ও কারখানায় অভিযান চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুরের বিভিন্ন বাজারে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে চালনো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে খামারপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জি। অভিযান শেষে তিনি শ্রীপুর উপজেলাকে অবৈধ পলিথিনমুক্ত উপজেলা গড়ার ঘোষণা দেন।

এর আগে খামার পাড়া বাজারে সাহা স্টোর এবং শিকদার স্টোরে অবৈধ পলিব্যাগ রাখায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা মোতাবেক দুই হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাণিজ্যিক স্টোরে শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা দর্শন না করায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান থেকে এসব জব্দকৃত অবৈধ পলিথিন ফাঁকা জায়গায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পোড়ানো হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জী বলেন, বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিল। আমরা পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। তাদের কাছ থেকে বেশ কিছু পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করেছি। আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক। পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পলিথিনের বিকল্প কিছু যদি কেউ বাজারে আনতে চায় আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহোযোগিতা করব। যদি কেউ এ ধরনের উদ্যোক্তা হতে চাই আমরা তাদেরকে আহ্বান করছি তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা তাদেরকে সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!