1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে বধ্যভুমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ২৫ মার্চ সোমবার সকালে পৌর শহরের জনপথ বিভাগের বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

সভায় বক্তব্য আরো রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম , থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,ওসি তদন্ত লাইছুর রহমানসহ অন্যান্যরা।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব মাও. মোস্তাফিজুর রহমান রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!