1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিণীতি চোপড়া ‘জীবন বদলে গেছে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পরিণীতি চোপড়া ‘জীবন বদলে গেছে’

প্রতিনিধি

২০২২ তেমন একটা ভালো কাটেনি পরিণীতি চোপড়ার। অভিনেত্রীর একটি ছবি ‘কোড নেম তিরঙ্গা’ হারিয়ে গেছে ব্যর্থ ছবির ভিড়ে। অন্য ছবি ‘উঁচায়ি’ বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও তেমন প্রশংসা অর্জন করতে পারেনি। তবে ২০২৩ সালের শুরুটা ভালো খবর দিয়েই করেছেন পরিণীতি।

সদ্য শেষ করেছেন পরিচালক ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবির শুটিং। এই ছবিতে কাজ করে জীবন বদলে গিয়েছে তার, সামাজিকমাধ্যমে জানালেন অভিনেত্রী নিজেই।

চমকিলা’য় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া ও দিলজিত দোসাঞ্জা। পঞ্জাবি গায়ক অমর সিংহ চমকিলার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্রয়াত গায়কের চরিত্রে অভিনয় করছেন দিলজিত। তার স্ত্রী অমরজোত কউরের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে।

এই প্রথম ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করছেন ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী। ছবির শুটিং শেষ করার পরে সামাজিকমাধ্যমে পরিণীতি লেখেন, ‘আমার জীবন বদলে দিয়েছে এই ছবি। আমার জীবনের অন্যতম দামি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কখনও ভুলব না।’

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবিটির গবেষণার জন্য একাধিক বার পঞ্জাবের লুধিয়ানায় প্রয়াত গায়কের ছেলে জয়মন চমকিলার বাড়িতেও গিয়েছেন পরিচালক। শোনা যায়, পঞ্জাবের অন্যতম জনপ্রিয় মঞ্চানুষ্ঠান ছিল ‘চমকিলা’। ১৯৮৮ সালে মেশমপুরে পারফর্ম করতে যাওয়ার সময় হামলা হয় অমর সিংহ চমকিলা ও তার স্ত্রী অমরজোত কউরের ওপর। দুর্বৃত্তদের বন্দুকের গুলিতে মারা যান দু’জনেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!