1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ডিএসসিসি কর্মীদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ডিএসসিসি কর্মীদের

প্রতিনিধি

পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ডিএসসিসি কর্মীদের
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ৫ দফা দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করতে যাচ্ছে। তারা প্রথমে নগরভবনে অবস্থান কর্মসূচি করবে। যদি দাবি পূরণ না হয়, তবে সংবাদ সম্মেলন করে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়াসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এসব কর্মসূচি দক্ষিণ সিটির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে পালন করা হবে।
রোববার (২ নভেম্বর) রাতে ঢাকা পোস্টকে এ বিষয় জানিয়েছেন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ধীরেশ চন্দ্র দাস।
তিনি কর্মসূচির বিষয়ে জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য কর্মচারীদের ন্যায্য ও যৌক্তিক ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচিগুলো পালিত হবে। আগামী বুধবার (৫ নভেম্বর) নগর ভবনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। এরপরও আমাদের দাবি আদায় না হলে আগামী রোববার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিজেদের দাবির বিষয়ে ধীরেশ চন্দ্র দাস বলেন, আমরা কাজ করলে সেই দিনের বেতন পাই কাজ না করলে বেতন নেই। ৯৭৯ একটি আদেশ যার মাধ্যমে আমাদের অনুপস্থিতিতে, বা মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের পদে কাজ করতে পারত। সেই আদেশটি বাতিল করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অথচ উত্তর সিটিতে এখনো এটা মানা হয়। আমরা এটি ফিরিয়ে আনতে চাই। এটা আমাদের মূল দাবি।
তিনি আরও বলেন, এছাড়া সাবেক মেয়র নানা কারণ দেখিয়ে আমাদের ৩৫০ জনের চাকরিচ্যুত করে দিয়েছে, আমরা তাদের চাকরি পুনরায় ফিরে চাই। আমাদের সাড়ে ৫ হাজার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, আমরা উৎসব ভাতা হিসেবে মাত্র ৩ হাজার টাকা পাই। অথচ উত্তর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীরা উৎসব ভাতা ১০ হাজার টাকা করে পায়। আমরাও আমাদের উৎসব ভাতা ১০ হাজার টাকা করার দাবি জানাচ্ছি। এমন দাবি আদায়ে আমরা আমাদের কর্মসূচি পালন করতে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!