1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান। চিঠিটি তার কর্মী সমর্থকদের মাধ্যমে প্রকাশ করা হয়।

চিঠিতে জিন্নাহ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে শিবগঞ্জে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। তার বিরুদ্ধে এবং তার দলের নেতাকর্মীদের নামে একাধিক মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকির মধ্যে রাখা হচ্ছে। এতে সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, রাজনীতি হওয়ার কথা উন্নয়ন ও জনকল্যাণের প্রতিযোগিতা, কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন জনগণের অধিকার নিশ্চিত করার বদলে ভয় ও জবরদস্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

খোলা চিঠিতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবগঞ্জের মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিবগঞ্জবাসীর প্রতি শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিষয়ে শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, আমার নিজের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। অনেককে ঘরছাড়া করা হয়েছে। এ অবস্থায় নির্বাচনের কোনো পরিবেশ নেই বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!