1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনে ধর্মের অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

নির্বাচনে ধর্মের অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মের অপব্যবহার, তথ্য জালিয়াতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করা মানে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিরপুরে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এদিন মিরপুরের ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে তার গণসংযোগ কর্মসূচি শুরু হয়।

পথসভায় আমিনুল হক বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে। তিনি বলেন, ‘জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো ব্যক্তি বা কোনো নির্বাচনী প্রতীক কাউকে জান্নাত দিতে পারে না। তাই ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিএনপি সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, দলটি কখনো ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে না। বিএনপির মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে আমিনুল হক বলেন, কিছু মহল বিদেশি মদদের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে জড়াবে না এবং জনগণের রায়ই চূড়ান্ত বলে সম্মান জানাবে।

তিনি আরও বলেন, ভোটারদের সচেতন সিদ্ধান্তই গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!