1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের মৌসুমেও ছাপাখানায় নেই কাজ, চিন্তিত মালিক-শ্রমিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

নির্বাচনের মৌসুমেও ছাপাখানায় নেই কাজ, চিন্তিত মালিক-শ্রমিক

প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু নির্বাচন এলেও নোয়াখালীর ছাপাখানাগুলোতে নেই ব্যস্ততা। বরং কাজের অভাবে নীরব সময় পার করছেন শ্রমিক ও মালিকরা।

সরেজমিনে নোয়াখালীর চৌমুহনী এলাকার মুদ্রণপল্লিতে গিয়ে দেখা যায়, অধিকাংশ ছাপাখানার মেশিন বন্ধ। অলস সময় কাটাচ্ছেন শ্রমিক, অপারেটর ও মালিকরা। নির্বাচনী মৌসুমে কাজের অভাবে ছাপাখানা শিল্পে দেখা দিয়েছে স্থবিরতা, যা শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

মেশিন অপারেটর মো. সেলিম হোসেন ঢাকা পোস্টকে বলেন, ৩০ বছর ধরে এই পেশায় আছি। কিন্তু এমন কাজের সংকট আগে কখনো দেখিনি। আগে দিন-রাত কাজ করতাম, অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত আয় হতো। এখন কাজই নেই, আয়ও নেই। মালিকরাও ঠিকমতো বেতন দিতে পারছেন না।

সাইন ভিলেজের স্বত্বাধিকারী মো. রাহাত ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনকে ঘিরে অনেকেই বিনিয়োগ করে নতুন মেশিন এনেছেন। কিন্তু সরকার পোস্টার ছাপানো নিষিদ্ধ করায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ডিজিটাল মেশিন বসানো অনেক ব্যবসায়ীও ক্ষতির মুখে পড়েছেন। এতে করে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নোয়াখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কেশব দাস ঢাকা পোস্টকে বলেন, ৫–৬টি নির্বাচন দেখেছি, কিন্তু এবারের নির্বাচন একেবারেই ভিন্ন। কাজ প্রায় নেই বললেই চলে। কিছু লিফলেট ছাপা হয়, তাতেই কোনোরকম টিকে থাকা যাচ্ছে। অধিকাংশ ছাপাখানার মেশিন বন্ধ। তিনি সরকারের কাছে বিষয়টি বিবেচনার দাবি জানান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলার ইউএনও মো. কায়েসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে এবার পোস্টার নিষিদ্ধসহ বেশ কিছু নীতিমালা কার্যকর রয়েছে। পরিবেশ রক্ষার কথা বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সবারই এসব সিদ্ধান্তের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!