1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিরাপত্তা বলয় পেরিয়ে জনতার মাঝে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

নিরাপত্তা বলয় পেরিয়ে জনতার মাঝে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধি

রাজধানীর ব্যস্ত দুপুরে সাধারণত রাষ্ট্রীয় প্রোটোকল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শীর্ষ নেতাদের চলাচল দেখা যায়। তবে রোববার ভিন্ন এক দৃশ্যের সাক্ষী হলো ঢাকা

তারেক রহমান জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গাড়িবহরে না উঠে হেঁটে বেরিয়ে যান জনতার মাঝ দিয়ে। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বের হয়ে তিনি সচিবালয়ের দিকে হেঁটে যান। এ সময় সাধারণ মানুষ তাকে কাছ থেকে দেখার সুযোগ পান।

সরেজমিনে দেখা যায়, মিলনায়তনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা ছিল তুলনামূলক শিথিল। ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রধানমন্ত্রীকে দেখেন এবং অনেকে শুভেচ্ছা জানান। জবাবে তিনিও পথচারীদের সালামের উত্তর দেন।

দুপুর ২টা ৬ মিনিটের দিকে তিনি জনতার কাতারে নেমে আসেন। নিরাপত্তা সদস্যরা সঙ্গে থাকলেও জনসাধারণের চলাচলে বড় ধরনের বাধা তৈরি হয়নি।

এর আগে ডিসি সম্মেলন ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম জেলা প্রশাসক সম্মেলন।

প্রতি বছরের মতো এ সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব বাছাই করা হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!