ইপেপার / প্রিন্ট
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। ঢালিউড অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমোদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা।
এদিকে দেখতে দেখতে কিছুটা বড় হয়ে গেল পূণ্য। সে এখন বসতে পারে, খেলতে পারে। এর আগে ঈদের সময় পূণ্য নিজ হাতে কোরবানির মাংস বাটিতে রাখছে, এমন দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন পরীমণি। তখন পূণ্যকে এ অবস্থায় দেখে অনুরাগীদের মন ভাসতে থাকে মুগ্ধতা, ভালোবাসায়।
সম্প্রতি ছেলে পূণ্যকে নিয়ে বরিশাল বেড়াতে যান পরীমণি। সেখানে বিভিন্ন জায়গায় অবকাশ যাপন করেন তারা। সন্তানকে নিয়ে ভালোলাগার মুহুর্তের ছবিও ভাগ করেন সামাজিক মাধ্যমে
এখন বরিশাল থেকে ফিরেও ছেলেকে নিয়েই ব্যস্ততা পরীমণির। কিন্তু এরই মধ্যে নায়িকা জানালেন, তার সব চশমাই নাকি এখন জোড়াতালি দেওয়া! নিশ্চয়ই কোনো কারণে ভেঙেছে পরীর চশমা; সেই কারণটাই জানাতে চাইলেন নায়িকা।