1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে মিলল যুবকের গলা কাটা মরদেহ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে মিলল যুবকের গলা কাটা মরদেহ

প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাকিল (২৬) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আমতলা খিঁলপাড়া এলাকার শুক্কুর আলীর বউমারা খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে সাদা পায়জামা ও খয়েরি রঙের জ্যাকেট ছিল।

নিহত শাকিল অটোরিকশাচালক ছিলেন। তিনি গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে এবং ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, জালকুড়ি এলাকায় মরদেহটি পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে দেখি গলা কাটা অবস্থায় মরদেহটি পড়ে আছে। এরপর সিআইডি ও পিবিআই এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!