1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাগেশ্বরীতে প্রাইভেট কার থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার: নাটোরের দুই যুবক আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

নাগেশ্বরীতে প্রাইভেট কার থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার: নাটোরের দুই যুবক আটক

‎মোঃ রফিকুল ইসলাম উত্তর কুড়িগ্রাম প্রতিনিধি।

‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেট কার থেকে এক হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। সোমবার ৯ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলার কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

‎নাগেশ্বরী থানা পুলিশ জানায়, মাদক পাচারের একটি চালান নাগেশ্বরী হয়ে সীমান্ত এলাকায় থেকে  দেশের বিভিন্ন এলাকায় যেতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ
‎ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালালে পলিথিন মোড়ানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে ঘটনাস্থল থেকে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে।
‎আটককৃতরা হলেন—মোঃ রফিকুল ইসলাম (৪৮) পিতা– মৃত বাদল মোল্লা,স্থায়ী ঠিকানা: গ্রাম– কামারহাটী (তেনাচুরা), উপজেলা– লালপুর, জেলা– নাটোর ও মোঃ সুরুজ আলী (৩১)পিতা– মৃত আজাহার আলী স্থায়ী ঠিকানা: গ্রাম– মিস্ত্রীপাড়া, উপজেলা– বাগাতিপাড়া, জেলা– নাটোর।

‎তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া নাগেশ্বরী থানার সিনিয়র এসআই অপুর্ব কুমার বর্মন। তিনি বলেন, “মামলার কার্যক্রম চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।”

‎পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাকে ব্যবহার করে ইয়াবাসহ বিভিন্ন মাদক পরিবহন করে আসছিল কি না—সে বিষয়েও তদন্ত চলছে। উদ্ধারকৃত গাড়িটি থানায় জব্দ রাখা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!