1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন রূপে ফ্যাসিবাদ ফিরলে জনগণ তা প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

নতুন রূপে ফ্যাসিবাদ ফিরলে জনগণ তা প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ ইতোমধ্যে “রঙিন জামা পরা ফ্যাসিবাদকে” লাল কার্ড দেখিয়েছে। ভবিষ্যতে কেউ যদি নতুন রূপে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তবে জনগণ তা আবারও প্রত্যাখ্যান করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের পীরের বাগ কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যুবকদের হাতেই থাকা উচিত। তিনি বলেন, “এই যুবকরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি চাই বাংলাদেশ নামক এই উড়োজাহাজের ককপিটে তোমরা বসো। আমি নিজে সেই উড়োজাহাজের একজন যাত্রী হয়ে যাত্রীর আসনে বসে থাকতে চাই। দেশ চালাবে তোমরাই।”

অতীতের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “পচা ও দুর্গন্ধময় রাজনীতি থেকে যুবকরাই বাংলাদেশকে বের করে আনবে, ইনশাল্লাহ। বলবেন না, আমি দায়িত্ব দিয়ে বিশ্রামে চলে যাচ্ছি। না, আমি বিশ্রামে নয়—যুবকদের কাতারেই থেকে লড়াই করব।”

সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে জামায়াত আমির বলেন, “কিছু ব্যক্তি আমাদের মায়েদের অপমান করেছে। আমরা বেসামাল হইনি। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই প্রতিবাদ করেছি। আজ জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের আন্দোলন শেষ হয়ে যায়নি। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, সেদিন আমাদের কলিজা ছিন্নভিন্ন হয়েছে। মেয়েদের গায়ে হাত দেওয়া হলে কোনো মায়ের সন্তান তা সহ্য করতে পারে না।”

মায়েদের সম্মান প্রসঙ্গে তিনি বলেন, “মায়ের সন্তানরা বেঁচে থাকতে মায়ের অপমান মেনে নেবে না। আমাদের কাছে মায়ের ইজ্জতের দাম জীবনের চেয়েও বেশি। জীবন দিতে পারি, কিন্তু মায়ের সম্মান তুলে দিতে পারি না।”

নিজেকে ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, “আজ আমার নামে আক্রমণ ও গুজব ছড়ানো হচ্ছে। যাদের নিজের চরিত্রে কোনো সম্পদ নেই, তারাই অন্যের চরিত্র নিয়ে কুৎসা রটায়।”

তিনি দাবি করেন, দেশে নতুন করে জাগরণ তৈরি হয়েছে। “আজ দুই সম্প্রদায়ের মানুষই জেগে উঠেছে। একটি তরুণ যুবসমাজ জেগে উঠেছে। এটাই নতুন বাংলাদেশ—১৩ তারিখের পরের বাংলাদেশ, ইনশাল্লাহ।”

মায়েদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আজ মায়েরাও ইনসাফের পক্ষে দাঁড়িয়েছেন। অনেক মা প্রকাশ্যে বলেছেন— আমরা আর ঘরে বসে থাকব না।”

একজন নারীর বক্তব্য উদ্ধৃত করে জামায়াত আমির বলেন, “একজন মা বলেছেন, জামায়াত এলে দেশ ঠিক হবে। সন্ত্রাস, গুন্ডামি, ভোটকেন্দ্র দখল ও জনগণের ভোট পকেটে ঢোকানোর রাজনীতি বন্ধ হবে।”

পথসভার শেষ পর্যায়ে যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই মায়ের সন্তান। যুবকদের বলছি— তৈরি হয়ে যাও, হাত মজবুত করো। ইনশাল্লাহ, এই বাংলাদেশ তোমাদের হাতেই গড়ে উঠবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!