1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর সাপাহারে সাবেক সচিব মরহুম এম মহবুবউজ্জামানের স্মরণ সভা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নওগাঁর সাপাহারে সাবেক সচিব মরহুম এম মহবুবউজ্জামানের স্মরণ সভা

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে সাবেক মন্ত্রীপরিষদ সচিব মরহুম এম. মহবুবউজ্জামানের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫ টায় সাপাহার জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে মহবুবউজ্জামান স্মৃতি পরিষদের আয়োজনে উপজেলার উন্নয়নের রূপকার ও বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধির অন্যতম পথিকৃৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব এম. মহবুবউজ্জামানের স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহবুবউজ্জামান স্মৃতি পরিষদের আহবায়ক ইসমত এনামুল হক।

এসময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবু এরফান, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমূখ।

শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ ও জামান নগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!