1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণকাজ। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল আছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে আসলে নওগাঁ ১৪ বিজিবি সদস্যদের বাধায় তাদের কাজ বন্ধ হয়ে যায়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬শ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতারের বেড়া দিতে আসে। বিএসএফ সদস্যদের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় কাজ না করেই ফিরে যায় বিএসএফের সদস্যরা।

তিনি আরও বলেন, এ বিষয়ে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে ফলপ্রসূ সিদ্ধান্ত না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সবসময় সতর্ক আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!