1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘দ্রুত ঢাকা ফিরছি, আমার ইকরার জন্য দোয়া করবেন’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘দ্রুত ঢাকা ফিরছি, আমার ইকরার জন্য দোয়া করবেন’

প্রতিনিধি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। ঘটনার সময় অভিনেতা নেপালে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আলভী।

ফেসবুক পোস্টে জাহের আলভী জানান, খবরটি শোনার পর থেকে তিনি কথা বলার মতো অবস্থায় নেই। বর্তমানে নেপালে অবস্থানরত এই অভিনেতা দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। লেখেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।

স্ত্রীর এমন চরম সিদ্ধান্তের বিষয়ে হাহাকার প্রকাশ করে তিনি লেখেন, আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।পরিবার ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে আলভী সবাইকে অনুরোধ করেছেন যেন এই ঘটনা নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়।

জাহের আলভী লেখেন, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।

সবশেষে স্ত্রীর জন্য দোয়া চেয়ে জাহের আলভী লেখেন, সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!