1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে: বিএনপির যুগ্ম মহাসচিব - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে: বিএনপির যুগ্ম মহাসচিব

প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যেন ফ্যাসিবাদ আর না আসে সেই শপথ ও অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। আমরা বলি না যে ভোট হলে কালকেই আমরা এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাব। আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম ও যুগপৎ আন্দোলন করেছে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের একেকজন একেক কথা বলেন। কথাগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে আরও সুদৃঢ় করার জন্য বলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। খুন-গুম, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। একসঙ্গে জেল খেটেছি। এখন যদি একেকজনের কথায় একেক ধারা আসে, তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে যেন ফাটল না ধরাতে পারে সেদিকে জামায়াতে ইসলামীরও দায়িত্ব আছে, আমাদেরও আছে। আমরা এ দেশের মানুষকে অভয় দিতে চাই। আপনার আদর্শের রাজনীতি আপনি করবেন, আমার আদর্শের রাজনীতি আমি করবো। কিন্তু ফ্যাসিবাদকে আনার রাজনীতি করা যাবে না। কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না।

তন্তুবায় সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন রুমি, তন্তুবায় সমিতির সদস্য শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সভাপতি এম আর মাসুদ ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!