1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

দেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত

প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ নামক এক ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে আক্রান্ত সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১০ জানুয়ারি) আইইডিসিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন মিডিয়ায় সকাল থেকেই প্রচার হচ্ছে যে, দেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত হয়েছে। ব্যাপারটি আসলে এরকম নয়। রিওভাইরাসের সাধারণত ৯টি ধরণ হয়। এর মধ্যে ৪টি ধরণ মানবদেহে পাওয়া যায়। আর বাকিগুলো অস্তিত্ব এখন পর্যন্ত মানবদেহে পাওয়া যায়নি। আর রিওভাইরাসেরই একটি ধরণ ব্যাট-রিওভাইরাস, যা বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়া গেছে।

তিনি আরও বলেন, রিওভাইরাসের উপস্থিতি বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। রোটা ভাইরাসও রিওভাইরাসের একটি ধরণ, যেটি আক্রান্তের কথা দেশের সচরাচরই শোনা যায়। তবে ব্যাট রিওভাইরাস দেশে প্রথম। এ ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে নতুন রোগ সৃষ্টিকারী জীবাণুর ওপর নিয়মিত গবেষণার অংশ হিসেবে এ নমুনা সংগ্রহ করা হয়েছিল বলেও তিনি জানান।

আইইডিসিআরের এ কর্মকর্তা বলেন, গণমাধ্যমে বিষয়টি এমনভাবে এসেছে যেন এটি বাংলাদেশে বড় কিছু। কিন্তু যেই পাঁচজনের মধ্যে আমরা ভাইরাসের উপস্থিতি পেয়েছিলাম তারা খুব স্বল্প সময়ের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে এটা খুব বেশি কনসার্নের বিষয় নয়।

এর আগে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন গণমাধ্যমকে বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও পাঁচ জনের শরীরে পাওয়া গেছে নতুন এ ভাইরাসটি।

ব্যাট-রিওভাইরাসের লক্ষণ ও উপসর্গ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ভাইরাসটি একজন থেকে অন্য জনে ছড়ায় মূলত হাঁচি-কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা।

দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে। কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না। গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে বলেও জানান আইইডিসিআর পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!