1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের নামে ‘জনকল্যাণ’ শব্দ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

দেশের নামে ‘জনকল্যাণ’ শব্দ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রতিনিধি

দেশের নামে পরিবর্তন নয়, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে থাকা প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে জনকল্যাণ শব্দ যোগ করার প্রস্তাব করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বিবৃতিতে বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে দেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর পরিবর্তে ‘জনগণতন্ত্রী’ অথবা ‘নাগরিকতন্ত্র’ শব্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার তার দল কমিশনের প্রস্তাবের বিপরীতে ‘জনকল্যাণ’ শব্দ যোগ করার পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে ইসলামী আন্দোলন একমত পোষণ করেছে। তবে গণমাধ্যমে তার দলকে জড়িয়ে যে ধরনের সংবাদ প্রচার করা হয়েছে, তা বিভ্রান্তিকর; বরং রাষ্ট্রের সাংবিধানিক নামের পরিবর্তনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনই দিয়েছে।

রাষ্ট্রের সাংবিধানিক নাম রাষ্ট্রের চরিত্র বহন করে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক নাম তাদের নীতি ও চরিত্রকে প্রকাশ করে।

বিকল্প নামের ক্ষেত্রে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র শব্দকে ইসলামী আন্দোলন যথার্থ মনে করে না জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘তন্ত্র’ কী হবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই রাষ্ট্রীয় সাংবিধানিক নামের মধ্যেই জনকল্যাণ যুক্ত হলে রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়ন সর্বদা সবার মনে জাগ্রত থাকবে।

সংস্কার কমিশনের কাছে ভবিতব্য স্বৈরতন্ত্র রোধে দলটি বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে উল্লেখ করে যুগ্ম মহাসচিব বলেন, সেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ, তাতেই আগামীর বাংলাদেশের পথ সুগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!