1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিল্লিতে ৩২ বছর পর জয়ের সুবাতাস পাচ্ছে বিজেপি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

দিল্লিতে ৩২ বছর পর জয়ের সুবাতাস পাচ্ছে বিজেপি

প্রতিনিধি

সেই ১৯৯৩ সালে দিল্লির বিধানসভা ভোটে সর্বশেষ জয় পেয়েছিল বিজেপি। তার প্রায় ৩২ বছর পর চলতি ২০২৫ সালে ফের ভারতের রাজধানী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রশাসিত অঞ্চলে জয়ের আভাস পাচ্ছে দলটি।

বুথফেরত জরিপের পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ হয়েছে, আজ শনিবার তার চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। তাই ভোটের গণনাও শেষের পথে।

দিল্লির বিধানসভায় মোট আসনসংখ্যা ৭০টি। সরকার গঠন করতে হলে যে কোনো দল বা জোটকে অন্তত ৩৬টি আসনে জয়ী হতে হবে। বুথফেরত জরিপের ফলাফল বলছে, প্রায় ৪১টি আসনে এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা। বাকি ২৯টি আসনের মধ্যে ২৮টিতে বর্তমানে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি/আপ) এবং ১টিতে এগিয়ে আছেন কংগ্রেসের প্রার্থী।

বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব শনিবার সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বিধানসভার ৫০টি আসনে তার দল জয় পাবে বলে আশা করছেন তিনি। সাচদেব বলেন, “অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দুর্নীতিগ্রস্ত, নৈরাজ্যবাদী এবং অদক্ষ আপ সরকার দেখতে দেখতে দিল্লিবাসী বিরক্ত। তারা পরিবর্তন চান এবং ভোটের মাধ্যমে দিল্লির ভোটাররা সেই বার্তা দিচ্ছেন।”

বুথফেরত জরিপে জানা গেছে, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা এবং মনীষ সিসোদিয়া, গৌতম ভরদ্বাজসহ আপের বেশ কয়েকজন প্রথমসারির নেতা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন। এমনকি দলের প্রেসিডেন্ট এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেও গণনার প্রথম পর্যায়ে বেকায়দায় ছিলেন। পরে এগিয়ে আসতে থাকেন তিনি।

পরে ২০১৫ সালের নির্বাচেনে রেকর্ড ৬৭টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। এর আগের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল এককভাবে এত সংখ্যক আসন পায়নি। তারপর ২০২০ সালের নির্বাচনে ৬২টি আসনে জয় পেয়ে ফের সরকার গঠন করে আপ।

তবে এই বড় বিজয় পাওয়া সত্ত্বেও সেবারের ৫ বছরে তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছিল বিজেপিকে। প্রথমে মদন লাল খুরানা, তারপর সাহেব সিং ভার্মা এবং সবশেষে সুষমা স্বরাজকে দিল্লির মুখ্যমন্ত্রী করে। বলা হয়, সেই সময় পেঁয়াজের চড়া দামের ফলে বিজেপিকে দীর্ঘদিন ধরে তার মাশুল গুনতে হয়েছিল।

এরপর প্রায় তিন দশক ধরে দিল্লিতে আর ক্ষমতাতেই আসতে পারেনি বিজেপি।

সূত্র : এনডিটিভি অনলাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!