1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিলারা হাফিজের মৃত্যুতে ভোলায় শোকের ছায়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

দিলারা হাফিজের মৃত্যুতে ভোলায় শোকের ছায়া

প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার, ভোলা-৩ সংসদীয় আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ও তিনবারের মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভোলাজুড়ে।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের খবরে শোকবার্তা দিয়েছেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এ ছাড়া, তার মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা ও লালমোহন-তজুমদ্দিন উপজেলা বিএনপি। অন্যদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোকবার্তায় জেলা প্রশাসক বলেন, অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে ভোলার জেলা প্রশাসনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময় আল্লাহর নিকট মরহুমার রুহের মাগফেরাত কামনা করি।

অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজিজ শাহীন পাটোয়ারী বলেন, তার মৃত্যুতে আমরা আগামী তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছি। তারমধ্য রয়েছে লালমোহন উপজেলা বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় ধর্মীয় উপসানলয়ে দোয়ার আয়োজন।

প্রসঙ্গত, মৃত্যুকালে অধ্যাপিকা দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ ছাড়া, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সাহস যুগিয়েছিলেন এই মহিয়সী নারী।

দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আগামী সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!