1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিরাই গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন তিন প্রভাবশালী নেতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

দিরাই গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন তিন প্রভাবশালী নেতা

প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত-এর ওপর ২০০৪ সালের গ্রেনেড হামলার মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকার দলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে তাদের হাজিরা নিশ্চিত হয়।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশ চলাকালে হঠাৎ গ্রেনেড বিস্ফোরণ ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।

অ্যাডভোকেট ফয়েজ বলেন,

“দীর্ঘ সময় ধরে বিচার প্রক্রিয়া শেষে মামলাটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আজ আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জেরা সম্পন্ন হয়েছে। বিচারক সরাসরি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে প্রশ্ন করেছেন। এর জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।”

তিনি আরও বলেন,

“আসামিরা শুরু থেকেই এ মামলায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন এবং আশা করছেন, আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনগত দিক বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত রায় দেবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!