1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিব্যা ভারতীর পুরোনো ভিডিও দেখে আবেগাপ্লুত ভক্তরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দিব্যা ভারতীর পুরোনো ভিডিও দেখে আবেগাপ্লুত ভক্তরা

প্রতিনিধি

১৯৯০ সালে তেলেগু ছবির হাত ধরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দিব্যা ভারতী। তার বিপরীতে দেখা গেছিল ভেঙ্কটেশকে। ‘বিশ্বাত্মা’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ করেন বলিউডে। এরপর হু হু করে বাড়তে থাকে তার জনপ্রিয়তা।

সালটা ১৯৯৩। ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ অভিনেত্রী। মাত্র ১৯ বছর বয়সেই ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। যদিও অভিনেত্রী মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। আজও কাটেনি সেই রহস্যের জট। তবে অভিনেত্রী না থাকলেও আজ থেকে গেছেন তার বহু ভক্ত।

তবে সব কিছু থমকে যায় ১৯৯৩ সালের মাঝামাঝি সময়। অভিনেত্রীর মৃত্যুসংবাদ কিছুতেই মেনে নিতে পারেননি তার অনুরাগীরা। তার রূপের কাছে হার মানতে বাধ্য ছিলেন বহু অভিনেত্রী। আজও তিনি বেঁচে থাকলে বলিউড কাঁপাতেন তার রূপের ছটায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। অভিনেত্রীর একটি সাক্ষাৎকারের ভিডিও সেটি। আর ওই ভিডিওতেই প্রথম অটোগ্রাফের অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন অভিনেত্রী। তার ফ্যান পেজে তুলে ধরা হয়েছে সেই ভিডিও।

তিনি বলেন, ‘আমার তখন ১৪ বছর বয়স। আর আমার অনুরাগীর ১০। আমি অটোগ্রাফ দিয়ে ভীষণ খুশি হয়ে গেছিলাম। তারপর তাকে নাম জিজ্ঞাসা করতেই সে মুখ ঘুরিয়ে চলে গেল। এই ঘটনা একেবারেই ভুলে যাবার নয়’।
অভিনেত্রীর পুরোনো এই ভিডিও দেখে চোখ ভিজেছে তার অনেক অনুরাগীর। অনেকেরই মতে, আজ তিনি বেঁচে থাকলে কতটাই না ভালো হত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!