1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে হাউলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র আয়োজনে সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ০৯:৩০ টার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুুয়াডাঙ্গা মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় তিনি বলেন, পরিবার পরিকল্পনা শুধু সন্তান নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি একটি সুস্থ, সুন্দর ও উন্নত জীবনের চাবিকাঠি। যখন একটি দম্পতি পরিকল্পনা করে সন্তান নেবে, তখন তারা মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। নিজেদের অর্থনৈতিকভাবে সচ্ছল রাখতে পারে এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়তে পারে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে এই সেবা সম্পর্কে জানতে হবে, ব্যবহার করতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে। আসুন, আমরা সচেতন হই, পরিকল্পিত পরিবার গড়ি, সুস্থ জীবন গড় এবং দেশের উন্নয়নে অংশীদার হই।

চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে ও দামুড়হূদা উপজেলা সহকারী স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হোসনে মোবারক শিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন,ডাক্তার শামসুন্নাহার শম্পা,ডাক্তার মোছাঃ সেলীনাসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ, এবং উন্নয়ন সহযোগী, সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠান শেষে গর্ভবতী মা ও শিশুদের লটারির মাধ্যমে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজুর রহমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!