1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দাদিকে জবাই করে হত্যা করলেন নাতি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

দাদিকে জবাই করে হত্যা করলেন নাতি

প্রতিনিধি

সাতক্ষীরায় দাদিকে জবাই করে হত্যা করেছেন নেশাগ্রস্ত নাতি। শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দাদির নাম সখিনা খাতুন (৭০)। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারসহ হত্যাকারী নাতি হানিফ জোয়াদ্দারকে (২৪) আটক করেছে তালা থানা পুলিশ।

এদিকে, হত্যাকারী নেশাগ্রস্ত নাতি হানিফ জোয়াদ্দার ওই গ্রামের মশিয়ার রহমান জোয়াদ্দারের ছেলে। তিনি স্থানীয় শালিখা কলেজে ডিগ্রিতে পড়াশোনা করেন বলে জানা গেছে।

নিহতের ননদ নুর জাহান বেগম বলেন, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সঙ্গে ঝগড়া করে নেশাগ্রস্ত হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদি সখিনা খাতুনকে জবাই করে হত্যা করে। স্থানীয় বাসিন্দারা হানিফকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মাদকাসক্ত হানিফ দাম্পত্য অশান্তি নিয়ে মানসিক চাপে ছিলেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একইসঙ্গে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি তার দাদিকে হত্যার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!