1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু

প্রতিনিধি

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্তের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। তবে এটি ওই বিমানের অংম কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন। জাতিসংঘ পরিচালিত রেডিও মিরায়া বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। বাকি তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও; তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

রেডিওটি বলেছে, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে বিমানটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন।

ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েচ বিপাল জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে ২০ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। বিমানটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে তিনি জানান, দুর্ঘটনা কবলিত বিমানে ২১ আরোহী ছিলেন। যার মধ্যে তিনজন বেঁচে গেছেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এরমধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল।

এরআগে ২০১৫ সালে রাজধানী জুবা থেকে রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। কার্গো বিমান হলেও সেটির ভেতর কয়েক ডজন মানুষ ছিলেন।

সূত্র: রয়টার্স, আনাদোলু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!