1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তীব্র গরমে খোলামেলা পোশাকে নুসরাত ফারিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তীব্র গরমে খোলামেলা পোশাকে নুসরাত ফারিয়া

প্রতিনিধি

তীব্র তাপদাহে পুড়ছে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ। তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রিতে গিয়েও ঠেকেছে কিছু স্থানে। গরমের এই উত্তাপের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন ফারিয়া। যেখানে শুধু অর্ন্তবাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার।

কোনো একটি বিচের ধারেই ছবিটি তুলেছেন এই অভিনেত্রী। যদিও সেই স্থানের বিষয়টি উল্লেখ করেননি তিনি।

নুসরাত ফারিয়ার এই বিকিনি লুক রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বিটিং দ্যা হিট’।

এদিকে ফারিয়ার সেই ছবিতে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘সাহসী  অভিনেত্রী।’। কারো মন্তব্য, ‘গরমে উত্তাপ বাড়াচ্ছেন ফারিয়া।’ আবার কেউ কেউ অকথ্য ভাষায় সমালোচনাও করেছেন অভিনেত্রীর।

যদিও সেসবে কান দেননি এই তারকা। তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ভ্যাকেশন মুডে। কয়েকদিন আগেই ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন ফারিয়া। এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি।

নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!