1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায় : অনির্বাণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তারা যেন আমার হয়ে ক্ষমা না চায় : অনির্বাণ

প্রতিনিধি

কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সংঘাতের জল গড়িয়েছে অনেক দূর। অভিনেতা হিসেবে অনির্বাণের ওপর দীর্ঘদিনের ‘অলিখিত নিষেধাজ্ঞা’ কাটাতে সম্প্রতি বড় ভাই ও সহকর্মী হিসেবে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন সুপারস্টার দেব।

তবে সেই ক্ষমা চাওয়াকে সহজভাবে নিলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অনির্বাণ। গত বছরের এক ঘটনার জেরে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অনির্বাণের বিরোধ তুঙ্গে ওঠে। এরপর থেকেই ফেডারেশনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। চলতি বছরের জানুয়ারিতে এক স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি দেখার অনুরোধ জানান দেব। তিনি বলেছিলেন, ‘অনির্বাণ ভালো অভিনেতা ও কাজ করুক। ওর হয়ে যদি ক্ষমা চাইতে হয়, আমি চেয়ে নিচ্ছি।’

এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার
অনির্বাণের পাল্টা জবাব সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের এই ক্ষমা চাওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন অনির্বাণ ভট্টাচার্য। দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও নিজের সম্মান ও যুক্তির প্রশ্নে আপস করেননি তিনি। অনির্বাণ বলেন, ‘দেবের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু দেব নন, বুম্বা দা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ও রাজ দাও (রাজ চক্রবর্তী) একইভাবে আমার জন্য বলেছেন। তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তারা যা বলছেন, তা আমার প্রতি তাদের স্নেহ থেকেই বলছেন।’

তবে ক্ষমার প্রসঙ্গে নিজের আপত্তির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ তখনই চায় যখন সে অন্যায় করে। আমি তাদের প্রত্যেককেই বলব, তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়। সমস্যাটা নিয়ে আলোচনা হতে পারে, তাতে আমিও শামিল হতে পারি। কিন্তু ক্ষমা জিনিসটা অনেক বড়।’

‘আমি পৃথিবীতে অনেক মানুষের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তখনই চেয়েছি যখন বুঝেছি সেখানে আমার অন্যায় আছে। অন্যায় করলে ক্ষমা চাইতে আমার এক সেকেন্ডও লাগবে না। কিন্তু আমাকে আগে বুঝিয়ে দিতে হবে অন্যায় কোনটা?’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!