1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে এবার মুখ খুললেন ডেভিড মালান - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে এবার মুখ খুললেন ডেভিড মালান

প্রতিনিধি

এবারের বিপিএলে তামিম ইকবালের মেজাজ হারানোর দৃশ্য যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অ্যালেক্স হেলস ও সাব্বির আহমেদের সঙ্গে মেজাজ হারানোর পর চলমান আসরে ফরচুন বরিশাল অধিনায়ককে আরও একবার রাগান্বিত রূপে দেখা গিয়েছিল গতকালকের ম্যাচে।

চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচটিতে সতীর্থ ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই কিছুটা রাগত চাহনি দেখা গেছে তার চেহারায়। মালানকেও ওই সময় কিছু একটা বলতে শোনা যায়।

সতীর্থ বিদেশি ক্রিকেটারের সঙ্গে তামিমের এমন আচরণ নিয়ে চলছিল আলোচনা। আর এবার সেটার উত্তর দিয়েছেন তিনি নিজেই। আজ সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে জানালেন, মালানের সঙ্গে কিছুই হয়নি তার। একই দিনে মালান নিজেও জানালেন তামিমের সাথে কি হয়েছিল মাঠে।

চট্টগ্রামে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মালান বলেন, ‘একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই। এরকম কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দ বলিনি।’

‘আসলে আউটের পরে আমি হতাশ ছিলাম। প্রতিপক্ষের একজন ক্রিকেটার আউটের পর আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। আমি সেটার জবাব দিয়েছি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন সবাই জানে।’

এদিকে, ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবাল বলছিলেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

এরপরেই তামিম নিজের মতামত জানান সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে, ‘অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!