1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে সংকট কাটিযে উঠার আহ্বান ড. মুহাম্মদ ইউনূস - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে সংকট কাটিযে উঠার আহ্বান ড. মুহাম্মদ ইউনূস

প্রতিনিধি

তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলেই জাতির স্বপ্নকে সত্যি হবে বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের নেতারা। সাক্ষাতে তিনি এ কথা বলেন।

আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তাকে তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তাদের ধন্যবাদ জানিয়ে জানান, তার প্রশাসন উত্তরাধিকারসূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে, কিন্তু তিনি নিশ্চিত যে অত্যাবশ্যকীয় সংস্কার প্রবর্তনের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।তিনি বলেন, এটি একটি খুব কঠিন পরিস্থিতি, যা আমরা এখন রয়েছি। কিন্তু এটাও সবচেয়ে বড় সুযোগ যা আমরা পেতে পারি। আমাদের কাজ কঠিন, কিন্তু অনেক বেশি সম্ভব।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ যদি একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে সংকট কাটিয়ে উঠতে পারে, তাহলে আমরা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করব। বিশ্ব আমাদের অনুপ্রেরণার জন্য দেখবে এবং বিশ্ব আমাদের সাথে আরও ব্যবসা করতে চাইবে।

আইসিসি-বি নেতারা ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী ড. ইউনূসকে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান।তারা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন।

আইসিসি-বি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, গত ১৫ বছরে যা ঘটেছে আমরা তার সাক্ষী। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সাথে আছে।ড. ইউনূস প্রতিনিধিদলকে ‘জাতি হিসেবে মহানুভবতা অর্জনের জন্য বক্সের বাইরে চিন্তা’ করতে বলেন। তিনি বলেন, যদি আমরা তরুণদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নকে সত্যি করতে পারব।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক ও মোহাম্মদ হাতেমসহ সিনিয়র ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!