1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তমা মির্জাকে পেয়ে ভাগ্যবান রাফি! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তমা মির্জাকে পেয়ে ভাগ্যবান রাফি!

প্রতিনিধি

এদিকে রায়হান রাফির পরপর কিছু সিনেমায় তমা মির্জাকে দিয়ে অভিনয় করানোর পর তাদের সম্পর্ক নিয়ে আরও জোরালো প্রশ্ন উঠতে থাকে। এছাড়াও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে নানা খুনসুটির মুহূর্তও প্রকাশ করেন তারা।

কিন্তু, তাদের মধ্যে যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক বিদ্যমান, তা অন্তত নিশ্চিত। শনিবার তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার মধ্যরাতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন রায়হান রাফি। ওই ছবিতে রায়হান-তমার বেশ সুন্দর একটি ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখা যায়। ক্যাপশনে তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা লিখেছেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদযাপন করো।’

রাফির এই পোস্ট শেয়ার করা মাত্রই ছবিটিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।’

কয়েকমাস আগে ঢাকার একটি অ্যাওয়ার্ড শো-তে এই জুটির সম্পর্ক নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। সেখানে উপস্থিত রায়হান রাফি ও তমা মির্জা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে ফটোসেশন করছিলেন। এ সময় ক্যামেরায় পোজ দিয়ে তমা মির্জার হাত ধরার চেষ্টায় নিজের হাতটি বাড়িয়ে দেন রাফি। কিন্তু তমা তার হাত না এগিয়ে সংযত রাখেন। কিছুক্ষণ পর পর রায়হান রাফি আরও কয়েকবার হাত বাড়িয়ে দিলেও একটিবারের জন্যেও হাত এগিয়ে দেননি তমা মির্জা। পরে একইসঙ্গে সেখান থেকে চলে যান তারা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় সমালোচনা। কেউ কেউ বলছেন, রাফিকে শুধু বন্ধুই ভাবেন তমা। আবার কেউ বলছেন, তমা শুধুমাত্র রাফিকে ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!